২০২৬ এইচএসসি ফরম পূরণের সময়সূচি ঘোষণা: আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের এক সদ্য ঘোষিত নির্দেশনায় বলা হয়েছে, আবেদন ফরম পূরণ কার্যক্রম যথাযথ সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সময়সীমার মধ্যে ফরম পূরণ না করলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নাও থাকতে পারে। তাই শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিনা বিলম্বে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ টাকা জমা দেওয়ার শেষ তারিখও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এই ফির পরিমাণ ২ হাজার ৪৩৫ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।
বোর্ড আরো জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
সম্পূর্ণ নির্দেশনা ও আপডেট সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিয়মিত আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।

Post a Comment